ঢাকাMonday , 5 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লকডাউন সফল করতে সাতক্ষীরায় পুলিশের সচেতনতা মূলক মোটর সাইকেল র‌্যালি


July 5, 2021 10:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন সফল করতে সাতক্ষীরায় পুলিশের সচেতনতা মূলক মোটর সাইকেল র‌্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় সদর থানা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মোটরসাইকেল র‌্যালীতে নেতৃত্ব দেন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ও ট্রাফিক পুলিশের মোটর যান পরিদর্শক (টিআই) কামরুজ্জামান বকুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ সময় বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউন সফল করতে এবং সাধারণ মানুষের সচেতন করতে মোটর সাইকেল র‌্যালি বের করা হয়। তিনি আরো জানান, জরুরি প্রয়োজনে যারা এ সময় মাস্ক ছাড়া বাহিরে এসেছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।