ঢাকাMonday , 5 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক আহত


July 5, 2021 9:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অর্থ সংক্রান্ত বিরোধের জেরধরে দুলাভাই আজগার আলী’র (৫০) ছুরিকাঘাতে গুরুতর আহত শ্যালক সিরাজুল ইসলাম (৪২)। এঘটনায় পুলিশ অভিযুক্ত আজগার আলীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার মৃত শেখ আনছার আলীর ছেলে মোটরসাইকেল শ্রমিক আজগার আলী (৫০) বসন্তপুর গ্রামের মুনসুর গাজীর মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকেন।
যার কারণে শ্যালক সিরাজুল ইসলামের সাথে দুলাভাই আজগার আলীর অর্থ লেনদেনও হয়ে থাকতো।

সম্প্রতি তাদের মধ্যে অর্থ লেনদেন নিয়ে বিরোধ বাঁধে। ওই বিরোধের সূত্রধরে রবিবার দুপুরের দিকে দুলাভাই আজগার আলী শ্যালক সিরাজুল ইসলামকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরবর্তীতে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম অভিযান চালিয়ে আসামি আজগার আলীকে আটকসহ একটি ছুরি জব্দ করে। সোমবার (৫ জুলাই) বেলা ১২ টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।