দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল গাজী (৯৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী …….রাজিউন)। রবিবার (৪ জুলাই) সকাল ৭টায় নিজস্ব বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য শাহিনুল্ল্যাহ গাজীর পিতা। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে পরাকালে পাড়ি জমান। এদিকে বীরমুক্তিযোদ্ধা ইসমাইল গাজীকে কাজিমহল্যাস্থ নিজ বাসভবনে দেবহাটা থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ পুলিশ দল রাষ্ট্রীয় মর্যদায় গার্ডঅব অনার জানায়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, মুক্তিযোদ্ধা বাবুর আলী, সাবুর আলী, এ্যাড. আমিনুর রহমান, ইউপি সদস্য ও দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল প্রমুখ। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
