ঢাকাSaturday , 3 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার চাদঁকাটিতে পরিত্যক্ত প্রাইভেটকার উদ্ধার


July 3, 2021 9:58 pm
Link Copied!

মাগুরা (তালা) প্রতিনিধি: তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি বাজারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙ্গের প্রাইভেটকার উদ্ধার করেছে তালা থানার পুলিশ। শনিবার (৩ জুলাই ) বিকাল ৩টা সময় খবর পেয়ে তালা থানার এস আই পিযুষ কান্তি ঘোষ,এস আই ফারুক হোসেন ও এস আই শামীমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ গাড়ি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে রাতে কে বা কারা রেখে গেছে কেউ বলতে পারেনা। সকালে ঘুম থেকে উঠার পরে সবাই প্রাইভেট কারটি দেখতে পায়। কিন্তু এখন পযর্ন্ত কেউ নিতে আসেনি বা কেউ বলতে পারে না।

এ বিষয়ে তালা থানার এস আই পীযূষ কান্তি ঘোষ জানান,স্থানীয়রা থানায় খবর দেয় এবং খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। এবং প্রাইভেট কারটির মধ্যে প্রাথমিক তদন্তে কোন কিছু পাওয়া যায়নি। প্রাইভেট কারটির মধ্যে কোন ব্যাটারি নাই এবং গাড়ির নাম্বার সঠিক কিনা পরবর্তীতে থানায় নিয়ে তদন্ত করে জানা যাবে। প্রাইভেট কারটির নাম্বার ঢাকা মেট্রো ক- ০৪ ০৫৪৯।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।