মাগুরা (তালা) প্রতিনিধি: তালা উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতির মাগুরা ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ২৯ জুন মঙ্গলবার বিকালে তালা উপজেলা সহানুভূতির সভাপতি মো: আব্দুল আলিম মোড়ল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর স্বাক্ষরিত এক পত্রে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সাগর বিশ্বাস সভাপতি, সাধারণ সম্পাদক ইলিয়াস গাজী ও সাংগঠনিক সম্পাদক রাজীব শেখ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাজীব শেখ বাবলু বিশ্বাস, সুকান্ত দাশ সৈকত রহমান, সোহেল ইসলাম রাসেল বাদশা, রানা বিশ্বাস গাউসুর রহমান, মোঃহিরো শেখ অভিজিৎ দাশ প্রমূখ।
সভাপতি সাগর বিশ্বাস জানান, সহানুভূতি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদের লক্ষ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
