ঢাকাTuesday , 29 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মন্দিরের নির্মাণ প্রকল্পের চেক হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য মহিতুর


June 29, 2021 9:19 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ২ টি শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরের নির্মাণ ও সংস্কার প্রকল্পের চেক হস্তান্তর। মঙ্গলবার বিকালে আশাশুনি চলমান সংঘের কার্যালয়ের সামনে এ চেক হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মহিতুর রহমান।

আশাশুনি সদর ইউনিয়নের জেলেখালি শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দির নির্মাণ বাবদ ২ লক্ষ টাকা ও শ্রীউলা উনিয়নের কলিমাখালী শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরের সংস্কার কাজের জন্য ১ লক্ষ টাকা সর্বমোট ৩ লক্ষ টাকার ২ টি চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক দীপন কুমার মন্ডল, জেলেখালি সার্বজনীন কালী মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র মন্ডল, অর্থ সম্পাদক সুপদ বাছাড়, সদস্য বৈদ্যনাথ মন্ডল, কার্তিক মন্ডল, কলিমাখালী কালী মন্দির কমিটির কর্মকর্তা তন্ময় মন্ডল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।