নিজস্ব প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সদস্যদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সোমবার (২৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান তার নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে তিনি মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, শিক্ষক বুদ্ধদেব সরকার, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম আহসান হাবিব, সেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব হোসেন মোড়ল, আশাশুনি প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন প্রমুখ। এ সময় আশাশুনি রিপোটার্স ক্লাবের সদস্যদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
