আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শোভনালী ইউনিয়নের কাটাখালী গ্রামে সড়কের উপরের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। কাটাখালী গ্রামের মৃত সোহরাব সরদারের পুত্র শহর আলি সরদার তাদের বাড়ির সামনে আশাশুনি বদরতলা সড়কের গা ঘেষে বেড়ে ওঠা সরকারি পাপড়া গাছ কেটে নেন।
গাছ কাটার খবর শোভনালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অবহিত করলে তিনি লোক পাঠিয়ে গাছ জব্দ করেন। ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তার সাথে মোবাইলে কথা বললে তিনি গাছটি জব্দ করেছেন। রবিবার অফিস খুললে সরেজমিন গিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
