ঢাকাSaturday , 26 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মাদক বিরোধী ভার্চুয়াল আলোচনা সভা


June 26, 2021 9:44 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: “কায়িক শ্রম বৃদ্ধি করি, মাদক মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) ১০টায় গুগল মিট এর মাধ্যমে এ আলোচনা সভার আয়োজন করে দিগন্ত ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন। ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকাসক্ত বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এজন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদক মুক্ত করার আহŸান জানান। তিনি সীমান্তবর্তী এই এলাক থেকে মাদকদ্রব্যের বিপণন, পরিবহণ ও সেবনের মত ঘৃণ কাজে জড়িতদের আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসনকে সহযোগিতার কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা।

বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইনস্প্টো ফার্মাসিউটিক্যালের ডেপুটি জেনারেল ম্যানেজার বজলুর রহমান, মাওলান আব্দুল আজিজ, মাওলানা মুহিব্যুল্লাহ সহ অন্যান্য উপদেষ্টাগণ। উল্লেখ্য যে, আলোচনা সভায় প্রধান অতিথিসহ সকল অতিথিরা করোনা ভাইরাস মহামারিতে সকলকে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহŸান জানান।ভার্চুয়াল এই আলোচনা সভাটি আব্দুল কাদেরের পরিচালনায় প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য সহ আরো অনেকে গুগল মিটের মাধ্যমে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।