খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের পল্লীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সামাজিক দূরত্ব ও করনাকালীন স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধন ও ঝাঁটা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬জুন) সকাল ১১টায় খাজরা ইউনিয়ন সংখ্যালঘু পরিবারের আয়োজনে ৪নং ওয়ার্ডের দেয়াবর্ষিয়া গ্রামে দিঘির পাড়ে গ্রাম্য ডাক্তার নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে গদাইপুর গ্রামের অহিদুলের সন্ত্রাসী বাহিনী ও দেয়াবর্ষিয়া গ্রামের ডিমোশনপ্রাপ্ত সরকারী কেরানি,দালাল প্রদ্বীপ ও তার ভাড়াটিয়া বাহিনীদের বিরুদ্ধে এ মানববন্ধন ও ঝাটা মিছিল প্রদর্শন করা হয়। পরে প্রদ্বীপ মন্ডলের কুশপত্তিলিকা দাহ করে গ্রামবাসী।
ইউপি সদস্য অনুপ কুমারের সঞ্চনলায় ইউপি সদস্য রামপদ সানা,আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার,সিরাজুল ইসলাম,প্রধান শিক্ষক অরুন মন্ডল,সহকারী শিক্ষক পশুপতি রায়,খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় বিমল মন্ডল,সাবেক ইউপি সদস্যা সুমিত্রা রানী,স্বপন মন্ডল,কালিপদ মন্ডল,সুশংকর গাইনসহ স্থানীয় কয়েকশত নারী ও পুরুষ এ মানববন্ধন ও ঝাঁটা মিছিলে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তরা বলেন,খাজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অহিদুলের ইন্ধনে ডিমোশনপ্রাপ্ত,দূর্নিতীবাজ,চাকুরীর নাম করে অর্থসাৎকারী প্রদ্বীপ মন্ডল গদাইপুর গ্রামের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা শান্তিপূর্ন দেয়াবর্ষিয়া এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা মামলায় আমরা গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছি।
আমরা অহিদুলের চামচা,দালাল,দূর্নিতীবাজ প্রদ্বীপের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি চাই। সহকারী শিক্ষক পশুপতি রায় তার বক্তব্যে বলেন,প্রদ্বীপ মন্ডল শিক্ষা অফিসের কেরানির চাকুরীল সুবাদে আমার কাছ থেকে ২০০০ সালে আমার বোনের প্রাইমারি স্কুলের চাকুরি দেওয়ার নাম করে ৪৫হাজার টাকা ঘুস নিয়েছিল।
আমার বোনের চাকুরি দেয়নি। টাকাও ফেরত পাইনি। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। উল্লেখ্য ২৫ জুন বিকালে দেয়াবর্ষিয়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মন্ডল এর পুত্র বিধান চন্দ্র মন্ডল (৩৬) একই গ্রামের মৃত উপেন্দ্র নাথ মন্ডলের পুত্র শিক্ষা অফিসের ক্লার্ক প্রদ্বীপ মন্ডলের সহযোগিতায় দিনের বেলায় গদাইপুর গ্রাম থেকে ভাড়াটে ১০ থেকে ১২ জন লোক নিয়ে হামলা চালানো হয়। এ বিষয়ে আহত বিধান চন্দ্র মন্ডল বাদী হয়ে আশাশুনি থানায় প্রদ্বীপ মন্ডল, রবিউল ইসলামসহ ১৪ জনেরবিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন।
