আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি হলদেপোতা টু তেঁতুলিয়া বাজার সড়কের একাধিক স্থানে ধস লেগে মূল সড়ক ভাঙন লেগেছে। সংস্কার না করলে সড়কটি দ্রæতই ভেঙে একাকার হওয়ার সম্ভাবনা বিরাজ করছে। উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক কাদাকাটি টু প্রতাপনগর সড়কের হলদেপোতা-তেঁতুলিয়া অংশে সড়কের উভয় পাশে মৎস্য চাষের লোণাপানির ঘের, পুকুর ও খাল রয়েছে। পুরো বছর ধরে লবণ পানির স্পর্শে সড়কটির মাটির অংশ রসে থাকে।
বর্ষা মৌসুম শুরু হলে সড়ক রসে দুর্বল হয়ে পড়ে। সামান্য বাতাস ও ঝড়ো হাওয়ায় ঘেরের পানি সড়কের উপর আছড়ে পড়ে। সড়কের পাশে আউট ড্রেন বা প্যালা সাইটিং না থাকায় সড়ক অরক্ষিত হয়ে আছে। এসব কারণে সড়কের অনেক স্থানে মাটিতে ফাঁটল ধরে ধস লেগেছে। মাটি সরতে শুরু করায় মূল সড়কের ইট বা সিল কোটে ফাঁটল ধরেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে এবং দ্রæত সংস্কার কাজ না করা হলে সড়কের বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
কাকাদাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপ জানান, সড়কের অনেক স্থানে ফাটল লেগেছে। সড়কের পাশের অংশ ধসে পড়ায় সে সব স্থানে মূল সড়ক হুমকির মুখে পড়েছে। এখনই নড়ক রক্ষায় এলজিইডি এগিয়ে না এলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ধস লাগা স্থানগুলো রক্ষার জন্য প্রাথমিক কাজ শীঘ্রই করা হবে। দীর্ঘস্থায়ী কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
