ঢাকাMonday , 21 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবসে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে সভা


June 21, 2021 9:52 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীন, দপ্তর সম্পাদক গাউসুল আজম সদস্য এম এম মুকুল ও রণদা প্রসাদ মন্ডল।

আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশে সবসময় সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়ে থাকেন, যা কোনো সভ্য দেশের মানুষ আশা করে না। বিগত দিনে দেশে যেসব সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কোনো সঠিক বিচার না হওয়ায় সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও আক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা সহ যেকোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। উল্লেখ্য ১৯৯২ সালের এ দিনে বিনা উসকানিতে পুলিশ তান্ডব চালিয়ে জাতীয় প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর নির্যাতন চালায়ে অর্ধ শতাধিক সাংবাদিককে আহত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।