ঢাকাMonday , 21 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু


June 21, 2021 9:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরেয়া গ্রামের মৃত সামছুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম (৬৫) এবং তার ছোট ছেলে রোকনুজ্জামান (৩৭)। নিহত রোকনুজ্জামানের চাচাতো ভাই আনিছুর রহমান জানান, তার চাচি মরিয়ম বেগম বেলা ৩ টার দিকে বাড়ির সামনে বিদ্যুৎতের মেইন তারের সাথে মিটারের সংযোগ তারে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিলেন। ওই সময়ে বিদ্যুৎতায়িত হয় চাচি মরিয়ম বেগম।

তাৎক্ষণিক ছোট ছেলে রোকনুজ্জামান মাকে বাঁচাতে এগিয়ে এসে তিনিও বিদ্যুৎতায়িত হয় এবং ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।