ঢাকাSunday , 20 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ধর্ষক


June 20, 2021 10:06 pm
Link Copied!

দেবহটা ব্যুরো: দেবহাটার পারুলিয়া এলাকায় ১ম শ্রেনীতে পড়–য়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় ধর্ষককে আটক করেছে এবং নির্যাতিত শিশুটির ভাই বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৮, তাং- ২০-০৬-২১ ইং। পুলিশ জানায়, পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে পড়–য়া এক শিশুকে তার বাড়ির পার্শ্ববর্তী নানা সম্পর্কীয় মৃত পানাউল্লা মোড়লের ছেলে করিম মোড়ল (৬৫) শিশুটির মামা আব্দুর রহিম বক্সের নির্মানাধীন ঘরে ফুসলিয়ে নিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করে।

শিশুটি এসময় রক্তাক্ত হলে চিৎকার করলে স্থানীয়রা এসে ধর্ষককে আটক করে পুলিশের সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক আব্দুল করিমকে আটক করে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষককে আটক করেছে এবং শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।