ঢাকাSunday , 20 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আরার গ্রামের পনি নিষ্কাশন ব্যবস্থা


June 20, 2021 10:09 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আরার গ্রামের পানিবন্ধী পরিবারের দুর্দশা লাঘবে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে। রবিবার (২০ জুন) সকালে পয়ঃ নিস্কাশনের ব্যবস্থা করেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। আরার গ্রামের ৫০ টি পরিবার গত ৩দিনের বিরতিহীন বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধার শিকার হয়।

পানিবন্ধী মানুষের দুর্দশার কথা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর কুল্যা ইউপি চেয়ারম্যান আবু বাসেত আল হারুন চৌধুরী রবিবার এলাকায় গমন করেন এবং মানুষের দুর্দশা দেখে মর্মাহত হন। এলাকার সমস্যা সমাধানের জন্য তিনি শ্রমিক নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এসময় ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বশির আহমেদ টুকু, আশরাফ উদ্দিন আলী, আফাজ উদ্দিন, জিয়াউল হক, রফিকুল ইসলাম ছোট্টু, মৌলভী আজিজুল ইসলাম মালি, রেজাউল হক মালি, আমিনুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।