ঢাকাMonday , 7 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


June 7, 2021 9:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার কাপসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মোটর সাইকেল চালক বিশ্বজিৎ মন্ডলকে আটক করেছে। নিহত বৃদ্ধার নাম গোপাল সরদার (৭০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের শেখর সরদার এর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপাল সরদার গোসল করে বাড়ি যাওয়ার পথে কাপসন্ডা এলাকায় গোয়ালডাঙ্গা-প্রতাপনগর সড়ক পার হওয়ার সময় বাগদার পোনা বহনকারী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক জখম হন। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় গ্রামবাসী মটরসাইকলে চালক বিশ্বজিৎ মন্ডলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।