ঢাকাThursday , 3 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় যুবককে কুপিয়ে হত্যা

admin
June 3, 2021 12:47 am
Link Copied!

মীর খায়রুল আলম, এমএ মামুন: সাতক্ষীরার দেবহাটায় অজ্ঞাত দুবৃত্তদের হামলায় আশিকুর রহমান জুয়েল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধায় উপজেলা সদর ইউনিয়নে এঘটনা ঘটে।
নিহত জুয়েল সদর ইউনিয়নের মৃত আনিছুর রহমানের পুত্র।
নিহতের মাতা চায়না খাতুন জানান, জুয়েল প্রতিদিনের ন্যায় সন্ধার পরে বাড়ির সামনে পুকুর পাড়ে সিড়িতে বসে ছিল। নির্দিষ্ট সময় পর সে ঘরের ভিতরে না আসায় তার মোবাইল ফোনে কল করলে নাম্বারটি বন্ধ দেখায়। এসময় আমার ভাই মনিকে ফোন করলে সে বাড়িতে আসে। এরপর পুকুর পাড়ে রক্ত দেখা যায়। এছাড়া মরদেহ টেনে নিয়ে যাওয়া দাগ পড়ে থাকে। পরে খুঁজতে খুঁজতে বাড়ির পাশ্ববর্তী আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। তবে জুয়েলের মাথা সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায় ।
এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, আশিকুর রহমান নামের এক যুবককে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। তদন্ত অব্যাহত রয়েছে।
তবে খুনের ব্যাপারে পরিবার কোন কারণ বের করতে পারেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।