ঢাকাTuesday , 1 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মপুকুরে জেলা আওয়ামী লীগের ত্রাণ সামগ্রী বিতরণ


June 1, 2021 10:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াস এর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার(০১ মে) বেলা ১২টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান(মহিলা) খালেদা আইয়ুব ডলি সহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।