ঢাকাMonday , 31 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট


May 31, 2021 10:58 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আল মামুন ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হায়াত আলী, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ আব্দুল মাজেদ, মোঃ মহাসীন গাজী, মোঃ আব্দুল হামিদ লাল্টু, মোঃ ফারুক হোসেন, ইউপি সদস্যা মোছাঃ জয়নুর বেগম, মোছাঃ কুলসুম বেগমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় চেয়ারম্যান শেখ আল মামুন উপস্থিত সকলের সামনে ২ কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৭৮১ টাকার বাজেট ঘোষনা করেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ট্রাক্স পরিশোধ করা , মাদক ও দূর্ণীতি মুক্ত ইউনিয়ন ও বাল্য বিবাহ রোধে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।