ঢাকাFriday , 28 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেঙে যাওয়া বেড়িবাঁধে জলবায়ু ধর্মঘট


May 28, 2021 9:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: টেকসই বেড়িবাঁধের দাবিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধে কালিগঞ্জে ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ১১ টার দিকে নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে উপজেলার হাড়দ্দহা এলাকায় এ ধর্মঘট অনুষ্ঠিত হয়। একশান এইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচিতে শত শত যুব নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় সংগঠনের সভাপতি জাকিয়া রাজিয়া বলেন, আমরা জনসম্মুখে জানতে চাই, কেন এত ক্ষয়-ক্ষতির পরও আমরা সমাধান পাবো না। আর কত ক্ষতি হলে আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। উপকূলবাসি আর ত্রাণ চায় না তারা চায় টেকসই বেড়িবাঁধ। রহিঙ্গারা নিরাপদে থাকলেও উপকূলবাসি নিরাপদে নেই। সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। মানুষের বেঁচে থাকার সুনিশ্চিত অধিকার দিতে হবে।

সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জলবায়ু যে পরিমাণে দ্রæত পরিবর্তন হচ্ছে তার জন্য আমাদের সকল পরিকল্পনা হতে হবে সুদুরপ্রসারী। আগে কালিগঞ্জবাসী এমন দূর্যোগ দেখিনি এবার দেখলো, আগামিতে তা হবে আরও ভয়াবহ। আসলে জলবায়ূ পরিবর্তন এখন সম্পূর্ণ মানুষের হাতে তাই কার্বন উৎপাদন কমাতে হবে বিশ্ববাসীর। তা না হলে পুরো জেলা ডুবতে থাকবে পানির নিচে। ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ। প্রসঙ্গত: এ পর্যন্ত ৫২ সপ্তাহ অর্থাৎ ১ বছর জলবায়ু ধর্মঘট করেছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।