ঢাকাWednesday , 26 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ঝুকিপূর্ণ ভেড়িবাধ স্বেচ্ছাশ্রমের সংস্কারের চেষ্টা


May 26, 2021 10:09 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ঝুকিপুর্ন ওয়াপদার রাস্তা ও ¯øইজ গেট সংলগ্ন রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জোয়ারের পানি আটকানোর চেষ্টা অব্যহত আছে। বুধবার (২৬ মে) সকালে খাজরা ইউনিয়নের ভেড়িবাধগুলো ঘুরে জানা যায়,ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীতে স্বাভাবিক জোয়ারের থেকে ৪ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফলে আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডার দক্ষিন গদাইপুর,খাজরা বাজার সংলগ্ন রাজবংশীপাড়া ও পিরোজপুর হরিমর্দনের ¯øুইজ গেট সংলগ্ন রাস্তা মারাত্বক ঝুকিপুর্ন অবস্থায় আছে। দক্ষিন গদাইপুর ওয়াপদার রাস্তা ওভার ফ্লু হয়ে লবণ পানি পাশ্ববর্তী মৎস্য ঘেরে প্রবেশ করে।

এছাড়াও খাজরা রাজ বংশী পাড়ার ওয়াপদার রাস্তার বেশ কিছু অংশ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা মারা ত্বক ভাবে ব্যাহত হচ্ছে। ভেড়িবাধের পাশে বসবাসরত বাসিন্দরা নির্ঘুম রাত কাটাচ্ছে।
এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিম জানান,আমি খবর পাওয়া মাত্রই ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলীর নেতৃত্বে শতাধিক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ও পিরোজপুর ¯øুইজ গেট সংলগ্ন রাস্তার বাধ আটকানোর চেষ্টা অব্যহত রেখেছি। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা আরও প্রয়োজন। সার্বক্ষনিক খোজখবর নিচ্ছি।
পানি উন্নয়ন বোর্ডের আশাশুনি এসও রাব্বি জানান,ঝুঁকিপূর্ণ বাধগুলো দ্রæত পরিদর্শন করে বাধ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।