সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনির মরিচ্চাপ সেতু ভেঙে ইট বোঝাই ট্রাক চরে পড়েছে। দুর্ঘটনায় ট্রাকে থাকা ৪ জনের কারও কোন ক্ষতি না হলেও ব্রিজে যাতয়াত বন্ধ হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ মে) সকাল ১০টার দিকে। প্রত্যক্ষদর্শী আশাশুনি বাসষ্ট্যাÐের স্টাটার স্বপন সরদার জানান, সেতু কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্রিজে ১০ টনের বেশী মালামাল বহনে নিষেধাজ্ঞা জারী করলেও ইট ভাটার ট্রাকের চালকরা সেটা মানেন ন্।া সকালে শ্রীকলস গ্রামের আব্দুস সামাদের এমএমবি ইটভাটা থেকে প্রায় ১৮ টন ওজনের ইট লোড নিয়ে ৩ টি ট্রাক সাতক্ষীরার দিকে যেতে চাইলে আমরা নিষেধ করি। ১ম চালক কোন কথা না শুনে চলে যায়। ২য় ট্রাকটি (যশোর ট ১১-১৭৬৫) আর যেতে পারেনি। ব্রিজের মাঝামাঝি স্থানে গিয়ে সশব্দে ব্রিজের শেড পাটাতন ভেঙে ইট সহ চরে আটকে যায়। ব্রিজের সরু বীট দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাতক্ষীরা-আশাশুনি যাতায়াত করছেন যাত্রীরা। সমস্তরকম যানবাহন পারাপার বন্ধ হয়ে আছে। দুপুর পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের কাউকে ঘটনাস্থলে আসতে দেখিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকের লোকজন তাদের ইট সরাচ্ছিলেন। ট্রাকের ড্রাইভার সাতক্ষীরা সদরের নাইমুর রহমান জানান- আমার ট্রাকে প্রায় ১৩ টন ইট লোড ছিলো। আমার আগের গাড়ীটিতে প্রায় ১৮ টন ইট বোঝাই ছিলো। ওই গাড়িটি যাওয়ার পরে আমি গেলে দুর্ঘটনায় পড়ে যাই। আমাদের কারও কোন ক্ষতি হয়নি। এরকম মালামাল নিয়ে আমরা নিয়মিত যাওয়াত করে থাকি কোন সমস্যা হয়না। আমরা চেষ্টা করছি যত দ্রæত সম্ভব ট্রাকটি অপসারণ করতে। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীন আহম্মেদ বলেন, ব্রিজটির দুই পাশে নির্দেশনা দেওয়া হয়েছে ১০ টনের বেশি মালামাল নিয়ে যানবাহন ব্রিজের উপর দিয়ে যাওয়া যাবে না। ৩০ টন ওজনের ভারী ট্রাক ব্রিজ পার হওয়ার সময় এ ঘটনা ঘটেছে।
ট্রাক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া সংশ্লিষ্টদের ব্রিজটি দ্রæত মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রæত সময়ের মধ্যে তারা মেরামত কাজ শুরু করবেন। তিনি বলেন, ভারী কিছু ব্রিজটির উপর দিয়ে নেওয়া যাবে না। প্রয়োজন হলে একটি ট্রাকে না নিয়ে তিন ট্রাকে নিতে হবে। এতে ব্রিজটি ভেঙে যাওয়া থেকে রক্ষা পাবে। এদিকে, ট্রাকটি উদ্ধার করতে থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজন দিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়। এরপর থেকে সড়ক ও জনপদ বিভাগের লোকজন ব্রিজটি মেরামতের কাজ শুরু করে।
