ঢাকাThursday , 20 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের জরিমানা


May 20, 2021 10:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বড়শিমলা কারাবাল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুর রশিদ (৩৬) নামে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। আব্দুর রশিদ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মৃত আব্দুল মলেক মোড়লের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন যাবত ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো আব্দুর রশিদ। একপর্যায়ে গত ১৮ মে সন্ধ্যার দিকে বাড়ির পাশে খেলা করার সময় রশিদ তাকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি ওই স্কুল ছাত্রী তার পরিবারের সদস্যদের জানান। এরপর স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা ৯৯৯ নাম্বারে ফোন করেন। পুলিশ অভিযুক্তকে আটক করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানার উপ-পরিদর্শক সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।