ঢাকাWednesday , 19 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে কালিগঞ্জ মানববন্ধন


May 19, 2021 10:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও পরবর্তীতে মিথ্যা কাল্পনিক অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নি:শর্ত মুক্তির দাবিতে কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুুর রহমান শিমুল প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এটাকে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি হিসেবে আখ্যায়িত করে ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদান এবং রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবি জানান। এসময় সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শেখ ফরিদুল কবির, ইশারাত আলী, ইমরান হোসেন, শেখ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।