ঢাকাMonday , 17 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় করোনা প্রতিরোধে আলোচনা


May 17, 2021 10:00 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা অনিকেত আলম ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫ টায় ভারত বাংলাদেশের সীমান্ত বর্তী ইছামতি নদীর কোল ঘেষা ভাতশালা গ্রামে “আমরা গড়ব বিশ্ব মানের ভাতশালা” এই লক্ষকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলমের সভাপতিত্বে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অথিতির ব্যক্তব্য রাখেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর গাজী, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা: নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে ব্যক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা শিক্ষক আব্দুল হাই, টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, অনিকেত আলম ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্য আজমিরা, সেচ্ছাসেবক আজিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠাটি সঞ্চালনা করেন অনিকেত আলম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবাদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।