ঢাকাWednesday , 12 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগর-সোরা স্লুইচ গেটে ভাঙন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা


May 12, 2021 9:21 pm
Link Copied!

নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর:সোরা স্লুইচ গেটে ভাঙনের সৃষ্টি হয়েছে। এক জোয়ারে এলাকা প্লাবিত হয়ে পুকুর , মৎস্য ঘেরসহ ঘরবাড়ীর ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। দ্রæত সংস্কার করা না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এলাকাবাসী। সরজমিনে ও স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানা যায় , অত্র এলাকার কিছু স্বার্থ্যনেষী ব্যক্তি অর্থের লোভে ভারি জোয়ের সময় সবার অগাচরে উক্ত ¯স্লুইচ গেটের পাটা উঠিয়ে দেয়। ভারি জোয়ারের পানির ¯্রােতে ¯øুইট গেটের চারপাশের মাটি দিনের পর দিন সরে গর্তে পরিনত হচ্ছে। প্রতি বছর গেটটি ক্ষতিগ্র¯ত্ম হলেও পানি উন্নয়ন বোর্ড জোড়াতালি দিয়ে ¯øুইজ গেটটি সংস্কার করে। বুধবার সকালে ভারি জোয়ারের কারনে গেটটির পাঠা উল্টে যায়,যার ফলে মূহুর্ত্তের মধ্যে জোয়ারের পানি এলাকায় প্রবেশ করে ব্যাপক ভাবে ক্ষয়-ক্ষতি করে।

বিষয়টি অত্র ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুনকে অবগত করলে তিনি তাৎক্ষনিক বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের এস,ও মাসুদ রানাকে অবগত করেন এবং ইউ,পি সদস্য শেখ জাহাঙ্গীর আলম , জি,এম, নূরুজ্জামান , সাংবাদিক মো. হুমায়ুন কবির , গ্রাম পুলিশসহ স্থানীয় ব্যক্তিদের নিয়ে স্লুইচ গেটের ভাঙন পরিদর্শনে উপস্থিত হয়ে সংস্কারের উদ্দ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এস,ও মাসুদ রানা বলেন , আমি বিষয়টি জানার পরে তাৎক্ষনিক ভাবে একশত পিচ বস্তা , লোহার পাটা ও কাচি দিয়ে দুই জন কর্মচারীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। স্লুইচ গেটটি স্থায়ী ভাবে সংস্কারের জন্য প্রচেষ্টা চলমান আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।