ঢাকাSunday , 9 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আত্মসমর্পনকারী বনদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


May 9, 2021 10:24 pm
Link Copied!

শ্যমনগর প্রতিনিধি: সাতক্ষীরা সদর ও শ্যামনগরের মুন্সিগঞ্জে ৭৫ জন আত্মসমর্পনকারী বনদস্যুর মাঝে র‌্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৯ মে (রবিবার) বেলা ১১ টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ বরিশালের অপারেশনস্ অফিসার এএসপি সঞ্জয় কুমার সরকার।র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রী বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল- পাঁচশত টাকা, চাউল, সয়াবিন তৈল, ঘি, সেমাই, চিনি, গুড়াদুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, এলাস, দারুচিনি ও পেঁয়াজ।ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পনকারী বনদস্যু পরিবারের সদস্যরা বলেন, র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।