ঢাকাWednesday , 5 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম শিশু ও অসহায় পথচারীদের ইফতার করালেন এমপি রবি


May 5, 2021 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রতিদিনের ন্যায় ২২ রমজানে সাতক্ষীরা সদরে ৩টি এতিমখানার এতিম শিশু এবং রাস্তার অসহায় পথচারীদের মাঝে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (০৫ মে) ২২ রমজান বিকালে পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এতিমখানা কাম লিল্লাহ বোডিং, মধ্য কাটিয়া মাস্টারপাড়া নিছিরন বেগম এতিমখানা, উত্তর কাটিয়া মাদরাসাতুস সাহাবা এতিমখানায় যান এমপি রবি। এসময় এমপি রবি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় এমপি রবি সদরের ৩টি এতিমখানার রোজাদার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন।

এছাড়াও পথে পথে ঘুরে অসহায় পথচারীদের মাঝেও ইফতার বিতরণ করেন এমপি রবি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মুফতি আক্তারুজ্জামানসহ পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এতিমখানা কাম লিল্লাহ বোডিং, মধ্য কাটিয়া মাস্টারপাড়া নিছিরন বেগম এতিমখানা, উত্তর কাটিয়া মাদরাসাতুস সাহাবা এতিমখানার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।