ঢাকাWednesday , 5 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা


May 5, 2021 9:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জলবায়ু পরিবর্তন, ইনজুরি প্রিভেন্সান, ফুড সেপ্টি ও ফুড হাইজিন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিস। কর্মশালায় অংশগ্রহণ করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও হোটেল মালিক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত বলেন- মহামারীর এই দিনে সমগ্র জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের কর্মতৎপরতায় জাতি স্বাস্থ্যবান হবে। স্বাস্থ্য সুরক্ষায় এলকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উঠান বৈঠক ও স্কুল পর্যায়ে এমনকি যখন যেখানে সুযোগ পাবেন সেখানেই সাধারন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবেন। খাদ্য বাজারজাতকরণ, সংরক্ষণ ও উৎপাদনে সব দিকে খেয়াল রাখতে হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. পুলক চক্রবর্ত্তী ও ডা. সাইফুল আলম। এসময় উপস্থিত ছিলেন ডা. বুশরা নওরিন, ডা. দীপন বিশ্বাস স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল বিভাগের প্রধানগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।