ঢাকাSunday , 2 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা রোগীদের জন্য সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের উদ্বোধন

admin
May 2, 2021 10:02 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে “সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের” উদ্বোধন করা হয়েছে।

খুলনা ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: মো: হুসাইন সাফায়াত।

পরে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়।

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ও সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মুস্তাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার, খুলনা বিএল কলেজের সহকারি অধ্যাপক আবু তালেব, খুলনা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ উদ্দীন সবুজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।