ঢাকাFriday , 30 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম শিশুদের ইফতার করালেন এমপি রবি


April 30, 2021 9:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানে প্রতিদিনের ন্যায় সাতক্ষীরা সদরের ৩টি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (৩০ এপ্রিল) ১৭-ই রমজান বিকালে সাতক্ষীরা সদরের দহাকুলা পশ্চিমপাড়া এতিমখানা, শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও ফিংড়ি জি-ফুলবাড়িয়া দরগাহ শরীফ এতিমখানায় যান এমপি রবি। এসময় এমপি রবি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় এমপি রবি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি ও পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ দহাকুলা পশ্চিমপাড়া এতিমখানা, শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও ফিংড়ি জি-ফুলবাড়িয়া দরগাহ শরীফ এতিমখানার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।