ঢাকাTuesday , 27 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় কৃষকের ধান কেটে দিলেন আওয়ামী লীগ নেতারা


April 27, 2021 9:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চার বিঘা জমির পাকা বোরো ধান কেটে দুই কৃষকের ঘরে তুলে দিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে তারা আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদুরে বকচরার মাঠে এই ধান কাটেন। এ সময় প্রত্যেকের হাতে ছিল কাস্তে। মাথায় ছিল গামছা। কেউ ধান কাটলেন, কেউ আটি বাঁধলেন, আবার কেউ ধানের আটি বয়ে দিলেন।

চার বিঘা জমির ধান জেলা আওয়ামী লীগের নেতা নেত্রীরা কেটে কৃষক লিয়াকত আলি ও তার সহযোগী কৃষকের হাতে তুলে দেন। পাকা ধান কাটার এই আনন্দঘন অভিযানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, শিক্ষা সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি ,সংস্কৃতি সম্পাদক শামীমা পারভিন রতœা, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফসারউদ্দিন, সদস্য এজাজ আহমেদ স্বপন, ছাত্রলীগ নেতা সুমন হোসেন , জাহিদ হোসেন, অ্যাড. জিয়া, মো. জুয়েল ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।