ঢাকাTuesday , 27 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় শ্রমিকদের মানববন্ধন


April 27, 2021 9:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিন করেছে বাস-মিনিবাস শ্রমিকরা। জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার দুপুরে বাস টার্মিনাল সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, শ্রমিক নেতা মখছুর রহমান, মনিরুল ইসলাম, লিয়াকত হোসেন, মশিউর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, মোরশেদ হোসেন, জুলফিকার হোসেন সবুজ প্রমুখ। বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত লকডাউনের কারনে টানা ২২ দিন বাস মিনিবাস বন্ধ থাকার কারণে সাতক্ষীরার ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বাড়াননি। বক্তারা এসময় মটর শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান। বক্তারা অবিলম্বে বাস-মিনিবাস চালু ও সাধারণ শ্রমিকদের ত্রাণ সহায়তায় জন্য সরকারে কাছে জোর দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।