ঢাকাSunday , 25 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম শিশুদের ইফতার করালেন এমপি রবি


April 25, 2021 8:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের মাগফিরাত এর দ্বিতীয় দিনে সাতক্ষীরায় দারুল হাদীছ আহ্মাদিয়া সালাফিইয়াহ মাদরাসা ও ইয়াতীমখানার এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৫ এপ্রিল) ১২ রমজান বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরার বাঁকালস্থ দারুল হাদীছ আহ্মাদিয়া সালাফিইয়াহ মাদরাসা ও ইয়াতীমখানায় যান এমপি রবি এবং এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় এমপি রবি দারুল হাদীছ আহ্মাদিয়া সালাফিইয়াহ মাদরাসা ও ইয়াতীমখানার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মকর্তা মাওলানা মো. আলতাফ হোসাইন, সহ-সভাপতি মাওলানা মো. ফজলুর রহমান, দারুল হাদীছ আহমাদিয়া মাদ্রাসার সুপার মাওলানা মো. গোলাম সরোয়ার, পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় দারুল হাদীছ আহ্মাদিয়া সালাফিইয়াহ মাদরাসা ও ইয়াতীমখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।