আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভ্রাম্য মান আদালত পরিচালনা করে ৩ জনকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ হতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে গজালিয়া গ্রামের মৃত বেলায়েত শেখের পুত্র আঃ ছাত্তারকে ২০০ টাকা, গোয়ালডাঙ্গা গ্রামের আলহাজ্ব আবুল শেখের পুত্র শহিদুলকে ৩০০ টাকা ও কালিগঞ্জ উপজেলা সদরের শহিদুল ইসলামের পুত্র মাহফুজ রহমানকে ৩০০ টাকা মোট ৮০০ টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
