ঢাকাSaturday , 17 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৪ জনকে জরিমানা


April 17, 2021 9:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কঠোর লকডাউনের ৪র্থ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা উপজেলার আনুলিয়া, বিছট, কাকবাসিয়া, গোয়ালডাঙ্গা বাজার ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্বাস্থ্য বিধি তথা সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ১০০০ টাকা ও কাকবাসিয়া বাজারে ৩ দোকানীকে ৯০০ টাকা মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে সরকারি নির্দেশনা মেনে দোকান খোলা রাখা, অহেতুক বাইরে না আসা ও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা গুরুত্বসহকারে মান্য করে করোনা ভাইরাসের থাবা থেকে নিজেদেরকে দূরে রাখতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।