ঢাকাMonday , 12 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু জান্নাতুল এখন মায়ের কোলে


April 12, 2021 9:24 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হারিয়ে যাওয়া শিশু জান্নাতুল (সাড়ে ৩) ফিরে পেয়েছে তার মাকে। সোমবার পারুলিয়া বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজের পাশে পাওয়া যায় তাকে। শিশুটিকে দাড়িয়ে কাদতে দেখে স্থানীয়রা তাকে আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক ফরহাদ হোসেন সবুজের হেফাজতে দেয়। শিশুটির বিষয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা ও এলাকার সচেতন মহল ফেসবুকে শেয়ার করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সন্ধার দিকে শিমুটির মা তাকে নিতে আসেন

। শিশুটির মাতা রোজিনা খাতুন জানান, তার পিতার বাড়ি বরিশাল এবং স্বামীর বাড়ি কালিগঞ্জ উপজেলায়। তিনি অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে, শিশুটির মাতা রোজিনা খাতুন কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় কিভাবে শিশুটি হারিয়ে গেছে তার সঠিক তথ্য বলতে পারছে না।
আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক ফরহাদ হোসেন সবুজ বলেন, শিশুটির মা এসে তাকে নিয়ে গেছে। তবে, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের বিষয়ে বিস্তারিত জানা যায় নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।