ঢাকাMonday , 12 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কমিটিতে মাদকসেবী: ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি স্থগিত


April 12, 2021 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: মাদকসেবী ও ব্যবসায়ীদের নিয়ে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ উত্থাপন হওয়ার প্রেক্ষিতে ওই বিতর্কিত কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের পরদিন রবিবার রাতে (১১ এপ্রিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের যৌথ স্বাক্ষরে এ কমিটি স্থগিত ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল ধলবাড়িয়া ইউনিয়নে নতুন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু উক্ত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অধিকাংশ সদস্য মাদক সেবন, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকায় এ কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের জন্য আগামী ৩ দিনের মধ্যে আগ্রহী আওয়ামী লীগ পরিবারের সদস্যদের কাছ থেকে দরখাস্ত আহŸান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।