ঢাকাSaturday , 10 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে করোনা আক্রান্ত রোগির মৃত্যু


April 10, 2021 9:38 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের করোনা পজেটিভ আবুল বাসার(৩৫) মৃত্যু বরণ করেছে। ১০এপ্রিল দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সিলেট শামসুদ্দিন হসপিটালে তার মৃত্যু হয়। সে শ্যামনগরের আটুলিয়ার হাওয়াালভাঙ্গীর মরহুম আরশাদ আলী গাজী এর পুত্র। আবুল বাসার ঢাকার ফার্মগেইট খামার বাড়ি অফিসে এক কর্মকর্তার গাড়ী চালক হিসেবে কর্মরত ছিল। কর্মকর্তার বাড়ি সিলেটে থাকায় সেখানে আবুল বাসার (৩৫) করোনায় আক্রান্ত হয়ে সিলেট শামসুদ্দিন হসপিটালে ভর্তি হয়। সেখানেই তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আবুল বাসার ২ সন্তানের জনক। স্থানীয়রা জানান, তার করোনা পজেটিভ হওয়ায় ৬দিন পূর্বে তার স্ত্রী ও সন্তানরা তাকে রেখে বাড়িতে চলে আসে। এ রিপোর্টি লেখা পর্যন্ত তার লাশ শ্যামনগরে আনা সম্ভব হয়নি। মরহুমের মৃত্যুতে তার জান্নাত কামনা করে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শ্যামনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল বারী,আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম,মোস্তফা কামাল, হাওয়ালভাঙ্গীর সাবেক ইউপি মেম্বর হাজী মুজিবুর রহমান সরদার সহ এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।