নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার উপজেলার গোয়ালডাঙ্গা বাজার, মানিকখালি ব্রীজ, মহেশ্বরকাটি, কুল্যার মোড়সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় তিনি সকলকে মাস্ক পরতে, জনসমাগম এড়িয়ে চলতে, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করতে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা প্রতিরোধে সকল স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। মাস্ক ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এমটি ইপিআই (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ। এছাড়া করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ প্রচারের অংশ হিসাবে উপজেলা ব্যাপী মাইকিং করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
