ঢাকাSunday , 28 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় হোলি উৎসব

admin
March 28, 2021 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দোল পূর্ণিমা বাংলার বসন্ত উৎসব। দোল পূর্ণিমা ভিন্ন ভিন্ন নামে অভিহিত। কোথাও এই দোল পূর্ণিমাকে দোল যাত্রা বলে। আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমার তিথিতে, তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমা বলা হয়। দোল পূর্ণিমা অনেক পৌরাণিক ঘটনা। এই তিথিতে বৃন্দাবনে আবির ও গুলাল নিয়ে শ্রী কৃষ্ণ, রাঁধা এবং তার গোপীগনের সঙ্গে হোলি খেলেছিল আর সেই ঘটনা থেকে উৎপত্তি হয় দোল খেলা। দোল পূর্ণিমার মূল আকর্ষণ আবির। এই দিনটি আবিরের রঙে রাঙিয়ে দেওয়ার দিন। সামনেই দোল পূর্ণিমা। এই দিনের পূজিত ঈশ্বর রাঁধা-কৃষ্ণ। বাঙালির দোলযাত্রাটি রাঁধা কৃষ্ণকে ঘিরেই। তাকে দোলায় বসিয়ে ওই দিনে পূজিত করা হয়। সনাতন সম্প্রদায়ের পবিত্র গৌর পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসবে মেতে ওঠে সাতক্ষীরার সনাতনী সম্প্রদায়। রবিবার পুারতন সাতক্ষীরা মায়ের বাড়িতে নারী-পুরুষ, ধর্মে-বর্ণ নির্বিশেষে রঙের উৎসবে মেতে ওঠে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মিলন কুমার রায়, সদস্য সচিব রনজিৎ ঘোষ, সদস্য মিঠুন ব্যানার্জী, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিলন বিশ্বাস, সংগীত শিল্পী চৈতালী মুখার্জি, সুমন মুখার্জি সহ আরো অনেকেই। সকাল ১১টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা এই হোলি উৎসব পরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব সার্বজনীন রূপ লাভ করে। উল্লেখ্য হিন্দু ধর্মের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু’র জন্মদিন হিসেবে গৌর পূর্ণিমাতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় হোলি উৎসব বা রঙ খেলা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।