ঢাকাSunday , 28 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় স্বাধীনতা ও জতীয় দিবসে শিশুদের মাঝে টি শার্ট বিতরণ

admin
March 28, 2021 9:49 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী ও জতীয় দিবসে আবিদ ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। রবিবার(২৮/০৩/২০২১) বিকাল ৪টায় পারুলিয়া জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরহাদ হোসেন সবুজের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। পারুলিয়া জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা রজব আলী মোল্যা, রমজান আলী মোল্যা, ভাইস চেয়ারম্যান খাদিজা ফরহাদ,ম্যানেজার প্রনয় বাঘ, হিসাব রক্ষক বর্ষা,ফিল্ড অফিসার নাহার পারভীন,অমরেশ কুমার প্রমুখ।

অনুষ্টানে বক্তরা আবিদ ফাউন্ডেশন অল্পদিনে সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এ জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া তারা আরো বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাওয়া স্বাধীনতার ৫০বছর পূর্তিকে স্মরণীয় রাখার জন্য ৪২৬ শিশুর মাঝে টি শার্ট বিতরণ আসলেই প্রশংনীয়। এসকল শিশুরা সঠিক ইতিহাস জানবে এবং স্বরন রাখবে। উল্লেখ্য করোনা কালিন আবিদ ফাউন্ডেশন তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন মসজিদ,মাদ্রাসার মুসল্লিও ছাত্রছাত্রীদের জন্য সিলিং ফ্যান,গরীব অসহয়ায়দের মাঝে ত্রান সামগ্রী, রিং ¯øাাবসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে চলেছে। তাছাড়া এ ফাউন্ডেশন রক্তদান কর্মসুচিও চলমান রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।