ঢাকাMonday , 22 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে কর্মী সমাবেশ

admin
March 22, 2021 9:59 pm
Link Copied!

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয় করার লক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকাল ৫টায় খলিষখালী শৈব বালীকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্টিত এ কর্মী সমাবেশে খলিষখালী ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলদারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু মুসার পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী। অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আগামী ইউপি নির্বাচনের খলিষখালী ইউনিয়নের নৌকা প্রার্থী সাংবাদিক মোজাফফর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খলিষখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সমীর দাস, আ’লীগ নেতা আব্দুর সাত্তার, ছাত্রলীগ নেতা সম্রাট প্রমুখ। এসময় বক্তারা আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীকে নির্বাচিত করার জন্য সবাইকে একতাবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।