ঢাকাTuesday , 16 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মত বিনিময়

admin
March 16, 2021 10:14 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সাথে প্রেসক্লাব কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত ও ক‚শল বিনিময় করা হয়েছে। মঙ্গলবার(১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাত বিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, অর্থ সম্পাদক এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটনসহ সদস্যবৃন্দ। সৌজন্য বিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকরা সরকারের একটি অংশ। তিনি কলারোয়াবাসিকে সেবা দেয়ার জন্য সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন। গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সাংবাদিকদের গঠনমূলক লেখনির মাধ্যমে সেটি তুলে ধরার আহŸান জানান। তিনি আরও বলেন আমার কর্মজীবনে দায়িত্ব-কর্তব্য পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে যদি ইচ্ছাকৃত কোন ত্রæটি খুঁজে পান সেটিও লেখনীর মাধ্যমে তুলে ধরলে চলার পথে সংশোধনের জন্য পাথেয় হয়ে থাকবে। সব শেষে তিনি কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে উপজেলাবাসিকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজেকে রক্ষা ও অপরকে সুরক্ষিত থাকতে আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।