ঢাকাThursday , 18 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ট্রলার ডুবির ৫৪ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার


February 18, 2021 9:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া ৩ শ্রমিকের মধ্যে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় বকচর গ্রামের মনজিল গাজীর ছেলে নিখোঁজ বাবর আলি (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরীদল। বাংলাদেশ ফায়ার সার্ভিস’র সাতক্ষীরা উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ডের ডুবুরি দল নিখোঁজ ৩ শ্রমিককে উদ্ধারের জন্য কপোতাক্ষ নদে টানা তল্লাসির ৫৪ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে নদীর তীরে অর্থাৎ নিখোঁজস্থল থেকে প্রায় ৫শ’ মিটার দুরে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্ধ-গলিত মরদেহটি বাবর আলীর বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন। তিনি বলেন বাকি দু’জনের লাশ না পাওয়া পর্যন্ত আমাদের তল্লাসি চলবে। খবর পেয়ে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা নিখোঁজ বাবর আলীর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি আম্পানের আঘাতে ভেঙে যাওয়া উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া গ্রামের কপোতাক্ষ নদের পাউবো’র বেড়ি-বাঁধ সংস্কার কাজ চলছিল। গত মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারি) ভোর ৬ টার সময় সংস্কার কাজে নিয়োজিত ১২ শ্রমিক ট্রলারে নদী পার হওয়ার সময় প্রবল ¯্রােতে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাবে গুরুতর আহত একজনসহ ৯ শ্রমিকের হদিস মিললেও ৩ জনের কোন খোঁজ মেলেনি। গতকাল বৃহস্পতিবার নিখোঁজ বাবর আলীর মৃতদেহ উদ্ধার হলেও বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি শ্রমিক একই গ্রামের ফজলে সানার পুত্র শফিকুল ও পুইজালা গ্রামের মানিক মোড়লের পুত্র আজিজুর রহমান নিখোঁজ রয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।