ঢাকাSunday , 14 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনরায় কাজী ফিরোজ হাসান জয়ী

admin
February 14, 2021 10:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে বে-সরকারীভাবে কাউন্সিলর পদে কাজী ফিরোজ হাসান পুনরায় জয়ী হয়েছেন।

রবিবার (১৪ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে কাজী ফিরোজ হাসান ২৮১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ আসাদ আহমেদ অনজু উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪০৪ ভোট।

রবিবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস হলরুমে নির্বাচন কমিশনার মো: নাজমুল কবির বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জয় লাভের পর তার কর্মী সমর্থকরা নির্বাচনের অফিস থেকে আনন্দ মিছিল বের করেন।

কাউন্সিলর কাজী ফিরোজ হাসান বলেন, এই বিজয় আমার না, জনগণের। জনগণ আমাকে ভালবাসে বলে পুনরায় নির্বাচিত করেছে। আমার ওয়ার্ডে যে কাজ গুলো অসমাপ্ত আছে সে গুলো সমাপ্ত করার চেষ্টা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।