ঢাকাSaturday , 6 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী আছাদুল হকের নির্বাচনি মতবিনিময়


February 6, 2021 8:59 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আছাদুল হকের নির্বাচনি মতবিনিময় সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় ইউনিয়নের টিকেট পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হৃদয় মন্ডলের সভাপতিত্বে এবং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ। বক্তারা বলেন, আমরা নিজেদের পায়ে আর নিজেরা কুড়াল মারব না। যে ভুল করেছি সে ভুলের মাশুল আজ আমাদের দিতে হচ্ছে। বর্তমান চেয়ারম্যান উন্নয়নের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা তিনি বাস্তবায়ন করতে পারেননি। নির্বাচনে জয়লাভের পর থেকে কয়েক বছর ধরে তিনি বিদেশে অবস্থান করছেন। অপরদিকে যে মানুষটিকে আমরা ভোট দেইনি সেই আছাদুল হক চেয়ারম্যান না হয়েও বছরের পর বছর ইউনিয়নের মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন। অথচ বছরের পর বছর ধরে ভাইকে চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে জনগণকে দুর্ভোগে ফেলে তিনি বিদেশে ব্যবসা সামলাচ্ছেন। তাই আগামী নির্বাচনে আছাদুল হককে পুনরায় ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহŸান জানান বক্তারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা তাতাঁলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সুবর্ণাবাদ সেন্টাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ, প্রাক্তন প্রধান শিক্ষক পরিমল গাতীদার, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন, ২নং ওয়ার্ডেও ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের শুভংকর, আওয়ামী লীগ নেতা সুজয় মন্ডল, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরাণ চন্দ্র, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।