ঢাকাThursday , 4 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


February 4, 2021 2:35 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ: কালিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুর রহমান সজীব (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শ্যামনগর উপজেলার জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ও কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের দাঁতপুর এলাকার আলহাজ্জ্ব আনিছুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে মাদ্রাসা ছাত্র উপজেলার নলতা থেকে দাঁতপুর নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে ভাড়াশিমলা ইউনিয়নের সিদ্দিরপুকুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খেঁজুর গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে থানার উপ-পরিদর্শক সঞ্জীব সমাদ্দার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।