ঢাকাSunday , 24 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ নাসেরুল হকের ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচনি পরিচালনা কমিটি গঠন


January 24, 2021 9:54 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : রবিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ নাসেরুল হকের আহŸানে এক কর্মীসভা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, বাংলার দু:খী মানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ নাসেরুল হককে নৌকার প্রার্থী করেছেন। আমরা আমাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে আগামী ১৪ ফেব্রæয়ারি রবিবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে সাতক্ষীরা পৌর মেয়র উপহার দেব। এ জন্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি ও প্রতিটি নির্বাচনি কেন্দ্রে কেন্দ্র কমিটি এবং বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ কে আহŸায়ক এবং মো: নজরুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট শেখ নাসেরুল হকের নির্বাচনি পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে। নেতৃবৃন্দ আরো বলেন, মহা-জোটের শরিক দল, ১৪ দলের শরিক দল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নৌকার পক্ষে তাদের সমর্থনের জন্য জোর প্রচেষ্টা চালানো হবে। সভায় আরো বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন সম্পাদক অ্যাড. ওসমান গণি, প্রচার সম্পাদক অ্যাড. অনীত কুমার মুখার্জী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জে এম ফাত্তাহ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, নির্বাহী সদস্য ফিরোজ আহমেদ, এস এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, কোহিনুর ইসলাম, নাজমুন নাহার মুন্নি, ফারহা দিবা খান সাথী, সাবিহা হোসেন, সাইফুল করিম সাবু, জহরুল ইসলাম নান্টু, জ্যো¯œা আরা, সৈয়দ মহিউদ্দীন হাসেমি তপু, মীর মোস্তাক আলী, আব্দুল্লাহ সরদার, শেখ আলমগীর হোসেন ও ছাত্রনেতা আসিফ শাহবাজ খান প্রমুখ বক্তব্য রাখেন। পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মীসভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।