নিজস্ব প্রতিনিধি : সেরা জলবায়ু যোদ্ধা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন নারী উন্নয়ন সংগঠন বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়া। রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে একশান এইড বাংলাদেশের উদ্যোগে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী খুশি কবির, আইসিসিসিএডি এর পরিচালক ড. সেলিমুল হক, জাতি সংঘের অধীন সংস্থা ইউএন ওমেন এর ডিরেক্টর দিলরুবা হায়দায় প্রমুখ। এর আগে শনিবার আন্তজার্তিক গবেষণা সম্মেলনে স্পিকার হিসেবে উপস্থিত থেকে তৃণমূলের নারী নেতৃত্বের গল্প তুলে ধরেন তিনি। ওই সম্মেলনে অ্যাম্বেসেডর ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কন্যা ও থিমেটিক অ্যাম্বাসেডর ফর ক্লাইমেট ভারনারএবিলিটি ফোরামের অ্যাম্বাসেডর প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। প্রসঙ্গত: বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়া ছোট থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি আজ সফল। নারীদের জন্য গড়েছেন নারী উন্নয়ন সংগঠন বিন্দু। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন এই যোদ্ধা। আইলা, সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ঘরে বসে না থেকে কাজ করেন মাঠ পর্যায়ে।
